
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছেন, কুরবানির ঈদে ১৮ বছরের কম বয়সের কেউ কেউ পশু জবাই করতে পারবে না। যেসব পশুর বয়স ১৮ এর চেয়ে কম তাদের পশু জবাই না করার অনুরোধ করা হয়েছে।
সচিবালয়ে এক সভার পর স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক বলেছেন, নির্দেশনাটি আগে থেকেই দেয়া থাকলেও এবার ঈদে এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। কুরবানির পশু জবাই ও বর্জ্য অপসারন নিয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে সচিব বলেছেন, "অপ্রাপ্তবয়স্ক কাউকে যেন কুরবানির কাজে অংশ না লাগানো হয় সেজন্য অনুরোধ করছি"। এগারোটি সিটি কর্পোরেশনে ২ হাজার ৯৪৩ টি নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য ৮৮৫ জন ঈমাম ও প্রায় সাড়ে ১২ হাজার কসাই থাকবেন। জেল পর্যায়েও পশু জবাইয়ের স্থানে ঈমাম ও কসাই থাকবে। তিনি নির্ধারিত স্থানে এনে পশু জবাইয়ের জন্য সবাইকে অনুরোধ করেছেন।
উল্লেখ, বাংলাদেশের প্রায় সর্বত্রই ঈদ-উল-আজহার দিন সাধারণত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাই বাড়ি বাড়ি গিয়ে পশু জবাইয়ের কাজটি করে থাকেন। এর মধ্যে অনেক সময় খুব কম বয়সী শিক্ষার্থীদের এই ধরনের কাজ করতে দেখা যায়।