
নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড় ধসে মোহাম্মদ কাউসার (১৩) নামের ১ জন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল১০ টা ৩০ মিনিটের দিকে কালারমারছড়ার মাইজপাড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত শিশু কাউসার আবু সিদ্দিকের পুত্র।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব রশিদ আহমদ বলেছেন, বাড়ির গরুর জন্য সকালে পাহাড়ে ঘাস কাটতে গিয়ে ছিল ওই শিশু। তখন ওই সময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে করে পাহাড় চাপায় শিশু কাউসার মৃত্যুবরন করে। এই বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।