News71.com
 Bangladesh
 11 Aug 16, 09:21 PM
 365           
 0
 11 Aug 16, 09:21 PM

বিছনাকান্দিতে জলে ডুবে দুইজন বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

বিছনাকান্দিতে জলে ডুবে দুইজন বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের বিছনাকান্দি পর্যটন স্পটে জলে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে পুলিশ বলেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পিয়াইন নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জলে ডুবে নিহত ২জন শিক্ষার্থীরা হলেন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের শিক্ষার্থী ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদ নকীব (২৪) ও তার সহপাঠী রাজশাহী সদরের শেখপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে মশিউর রহমান সিয়াম (২৫)।

এই বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেছেন, আজ বিকালে ১৪ জন বন্ধুর সাথে বিছনাকান্দি পর্যটন স্পটে বেড়াতে যান নকীব ও সিয়াম। বিকাল ৪টার দিকে নদীতে গোসল করতে গেলে স্রোতের টানে ভেসে যান তারা। পরে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় পিয়াইন নদী থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন