News71.com
 Bangladesh
 11 Aug 16, 09:20 PM
 358           
 0
 11 Aug 16, 09:20 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস ভারতীয় অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১শত বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোরে আমানগন্ডা ও সাতঘড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এইগুলো আটক করে।

বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমানগন্ডা বিজিবি জামাইপাড়া থেকে ৭ হাজার পিস স্টেরয়েড ট্যাবলেট, ১ শত বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক করে। এছাড়া সাতঘড়িয়া বিজিবি সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকও উদ্ধার করে। আটককৃত এইসব মালামাল কুমিল্লা মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন