News71.com
 Bangladesh
 11 Aug 16, 06:45 PM
 407           
 0
 11 Aug 16, 06:45 PM

যশোরে পুলিশের কাছে হিজবুত তাহরীরের ৩ নেতার আত্মসমর্পণ ।।

যশোরে পুলিশের কাছে হিজবুত তাহরীরের ৩ নেতার আত্মসমর্পণ ।।

 

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩ নেতা স্বাভাবিক জীবনে ফেরার জন্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বেলা দেড়টার দিকে অভিভাবকরা এই ৩জনকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ জামান আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

আত্মসমর্পণকারী ৩জন হলেন, যশোরের শহরতলী খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) এবং খোলাডাঙ্গা কদমতলা এলাকার একেএম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান পাশা (২০)। এরা ৩জনই হিজবুত তাহরীরের নেতা।

সাদ্দাম ইয়াসির সজলের পদবি মোশরেক। বাদি ২জনের পদবি শাবাব। ক্যাডারভিত্তিক এ সংগঠনটিতে মোশরেক অপেক্ষাকৃত উঁচু পদ। সম্প্রতি যশোর পুলিশ যে ৫জন জঙ্গি তৎপরতায় যুক্ত বলে ছবিসহ পোস্টার ছাপে, রায়হান আহমেদ তার মধ্যে অন্যতম।

হিজবুত তাহরীরের এই ৩ নেতা আত্মসমর্পণের পর বিকেল ৩টায় যশোরের পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ জামান জানান, যেহেতু এই ৩ তরুণ চরমপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই এদের সে সুযোগ দেওয়া হবে।

এদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে। জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পণের পর ৩ তরুণকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়ায় এগুনো হবে। প্রেস ব্রিফিংয়ে ডিআইজি ছাড়াও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন