News71.com
 Bangladesh
 11 Aug 16, 05:41 PM
 400           
 0
 11 Aug 16, 05:41 PM

বেনাপোলে ভারত থেকে আসা বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ ।।

বেনাপোলে ভারত থেকে আসা বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ বেনাপোল চেকপোস্টে আজ দুপুরে ভারত থেকে আসা বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। তবে এ সময় কোনো মুদ্রা পাচারকারী আটক হয়নি। কাস্টমসের তল্লাশি কেন্দ্রে ভারত ফেরত পাসপোর্টধারী এক যাত্রীর ব্যাগ থেকে এসব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, একটি কালো ব্যাগে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হয়ে বাংলাদেশে আসছে- এমন খবরের ভিত্তিতে তারা ১জন যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করে তা থেকে ৫০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। তবে কাস্টমস সদস্যদের নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যায় মুদ্রা পাচারকারী।

গত মাসের ১৫ই জুলাই ভারত ফেরত অপর ১ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন