
নিউজ ডেস্ক: এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে এয়ারটাইম রিচার্জ সুবিধা পাবেন। আজ সকালে গুলশানে টেলিটক অফিসে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, আমরা কোনো অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না, আগামী ১বছরের মধ্যে প্রতিযোগিতায় দাঁড় করাবো। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং টেলিটক ও বিকাশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।