News71.com
 Bangladesh
 11 Aug 16, 12:11 PM
 345           
 0
 11 Aug 16, 12:11 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ 'ডাকাত' গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ 'ডাকাত' গ্রেফতার

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে মোবারক হোসেন (২৬) নামের একজন ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই বিষয়ে পুলিশ বলছে, মোবারক একজন ডাকাত। তার বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে ওই এলাকায় ১০-১২ জন ডাকাত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়। তখন এই সময় পুলিশ তাদের ধাওয়া করে মোবারককে আটক করে। পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, দুটি বল্লম ও দুটি দা উদ্ধার করা হয়।

এই ঘটনায় সরাইল থানার ওসি রুপক কুমার সাহার বলেছে, মোবারকের বিরুদ্ধে সরাইল ও সদর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন