News71.com
 Bangladesh
 11 Aug 16, 11:50 AM
 394           
 0
 11 Aug 16, 11:50 AM

১০০ জন রাজস্ব কর্মকর্তা বদলি।।

১০০ জন রাজস্ব কর্মকর্তা বদলি।।

 

নিউজ ডেস্কঃ রাজস্ব প্রশাসনে গতিশীলতা বাড়াতে ও করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর’ আওতায় ১০০ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এ তথ্য জানা যায়। উল্লেখ্য, কর্মকর্তাদের নতুন কর্মস্থলে আগামী ১৮ আগস্টের মধ্যে যোগদান করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন