News71.com
 Bangladesh
 11 Aug 16, 11:48 AM
 372           
 0
 11 Aug 16, 11:48 AM

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।।

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর দারুস সালাম থানার নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার (১০ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত। পাঁচ মামলায় মোট গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হলেন ১০৮ জন। তবে সব মামলায় একই আসামি থাকায় ২৪ জন ধরা হয়েছে।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

প্রসঙ্গত, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে দারুস সালাম থানার পুলিশ আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন