News71.com
 Bangladesh
 11 Aug 16, 10:33 AM
 383           
 0
 11 Aug 16, 10:33 AM

নাশকতার মামলায় কমলনগরে ছাত্রদল নেতা গ্রেপ্তার ।।

নাশকতার মামলায় কমলনগরে ছাত্রদল নেতা গ্রেপ্তার ।।

 

নিউজ ডেস্ক: নাশকতার মামলায় লক্ষ্মীপুরের কমলনগরে বেলায়েত হোসেন হাওলাদার নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলায়েত চরফলকন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও চরফলকন ইউনিয়ন কমিটির সভাপতি। কমলনগর থানার এএসআই মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নাশকতা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন