
নিউজ ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ৩৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বৈরি আবহাওয়ার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌ-রুটটিতে ২৫টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়মিত চলাচল করে।