News71.com
 Bangladesh
 10 Aug 16, 09:10 PM
 305           
 0
 10 Aug 16, 09:10 PM

মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে প্রতিমন্ত্রীর গভীর শ্রদ্ধা।।

মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে প্রতিমন্ত্রীর গভীর শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃ নিজ নির্বাচনী এলাকা চারঘাটের (রাজশাহী-৬ আসন) বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

আজ বুধবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সহ-সভাপতি রূহুল আমিন, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন চারঘাট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম এবং চারঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলমাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন