News71.com
 Bangladesh
 10 Aug 16, 08:43 PM
 336           
 0
 10 Aug 16, 08:43 PM

ভারী বর্ষণে তালা থানার ৭০টি গ্রাম প্লাবিত।।

ভারী বর্ষণে তালা থানার ৭০টি গ্রাম প্লাবিত।।

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টার ভারী বর্ষণে সাতক্ষীরার তালা থানার ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। বসত বাড়িতে পানি উঠেছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, উপজেলা পরষিদ। এতে পানিবন্দি হয়ে পড়েছেন এখানকার হাজার হাজার মানুষ। গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর থেকে বৃষ্টি শুরু হয়। যা আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত চলছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে গাছ-পালা। ভাঙা গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ নেই এলাকায়।

তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান তার ইউনিয়নের মহল্লাপাড়া, বারুইহাটি, খানপুর, জেয়ালানলতা, কেসমতঘোনা, শাহাপুর, মুড়াকুলিয়াসহ ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, অতিবর্ষণে তার ইউনিয়নের কানাইদিয়া, কৃষ্ণকাটি, চরকানাইদিয়া, জেঠুয়া, নেহালপুর, জালালপুর, শ্রীমন্তকাটি ও দোহার গ্রাম প্লাবিত হয়েছে। 

তিনি বলেন, কপোতাক্ষ নদ দিয়ে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এছাড়া খলিলনগর ইউনিয়নের মহান্দি, গোনালীসহ পাঁচটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বিভিন্ন সূত্র অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে। তবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেন জানান, ২৫টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদের ভেতরে আমার বাসায়ও এক ফুট পানি উঠেছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন