News71.com
 Bangladesh
 10 Aug 16, 12:57 PM
 346           
 0
 10 Aug 16, 12:57 PM

বকেয়া বেতন-ভাতা না দিয়ে গার্মেন্টস বন্ধ ঘোষনা ,শ্রমিকরা রাস্তায় ।।

বকেয়া বেতন-ভাতা না দিয়ে গার্মেন্টস বন্ধ ঘোষনা ,শ্রমিকরা রাস্তায় ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এস কে নামের একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন শ্রমিকরা।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা শ্রমিকদের নিবৃত করার চেষ্টা করছি এবং মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবির বিষয়ে কথা বলার চেষ্টা করছি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া ছিল। বেশ কিছুদিন ধরে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়া শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক।

কিন্তু বেশ কিছু শ্রমিকের বেতন-ভাতা এখনও পরিশোধ করা হয়নি। আজ তাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন প্রতিষ্ঠানটিতে তালা লাগানো। তারপর জড়ো হয়ে তারা বেতন-ভাতার দাবিতে গার্মেন্টেসের সামনে বিক্ষোভ করতে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন