
নিউজ ডেস্ক: ফেনী সদর উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা । গতকাল রাতে উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় এ ঘটনাটি ঘটে। ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা জানান, নুরুল আমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল আমিন। পথে যাত্রাসিদ্ধির বলি বাড়ির দরজা এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।