News71.com
 Bangladesh
 10 Aug 16, 12:30 PM
 374           
 0
 10 Aug 16, 12:30 PM

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ।।

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ।।

 

নিউজ ডেস্কঃ পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। আজ সকাল থেকে দূরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌযান চলাচল বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ নৌ-পথের ৬টি রুটে। তাছাড়া শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান বন্ধ রয়েছে।

বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। তারা রাঙামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়িকে আটকে দিয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা বিক্ষোভ করছে। রাঙ্গামাটি শহরে সাপ্তাহিক বাজারের দিনে কোন পাহাড়ী বিক্রেতা তাদের পণ্য নিয়ে বাজারে আসেনি। তবে কলেজ গেইট এলাকায় রাস্তার ২পাশে পাহাড়িদের পণ্য বিক্রি করতে দেখা গেছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ই আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সেই আহ্বানে স্থানীয় ৫টি বাঙ্গালী সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতাল পালন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন