
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে কয়রা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (০৯ আগষ্ট) সকাল ১০টায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক ও কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের গত ০৪/০৮/২০১৬ তারিখের লিখিত সুপারিশের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত থাকায় কয়রা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। খবর বিজ্ঞপ্তি