News71.com
 Bangladesh
 09 Aug 16, 07:19 PM
 383           
 0
 09 Aug 16, 07:19 PM

পারিবারিক কলহের জের ধরে পাবনায় দুই গ্রুপের সংঘর্ষ ।। সাতজন গুলিবিদ্ধসহ আহত ১৫  

পারিবারিক কলহের জের ধরে পাবনায় দুই গ্রুপের সংঘর্ষ ।। সাতজন গুলিবিদ্ধসহ আহত ১৫   

 

নিউজ ডেস্কঃ পাবনা সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা বলেছেন, প্রতাপপুর গ্রামের দুই চাচাতো ভাই শান্ত মালিথা ও রান্নু মালিথার মধ্যে পারিবারিক একটি বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে এরই জের ধরে আজ(৯ আগস্ট) মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায় দুই পক্ষ লাঠিসোঁটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। এই ঘটনায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেছেন, এই বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় এখনও অভিযোগ দেয়নি। এতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন