News71.com
 Bangladesh
 09 Aug 16, 02:30 PM
 368           
 0
 09 Aug 16, 02:30 PM

সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কৃত ।।

সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কৃত ।।

 

নিউজ ডেস্কঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সুমনকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত পহেলা আগস্ট বাগেরহাটের মোরেলগঞ্জে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে সভামঞ্চে উপস্থিত নেতাদের সামনে আব্দুল্লাহ আল সুমন ও তার অনুসারীরা মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটুকে লাঞ্চিত করেন। পরবর্তীতে উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদেরও মারধর করেন।

এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্তকারী টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা প্রমাণ পায়। তদন্ত দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল সুমনকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন