
নিউজ ডেস্ক: ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের উত্তর কেলিয়া হইতে বান্দিমারা পর্যন্ত সড়কের উন্নয়ন (কার্পেটিং) কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ৮ আগষ্ট দুপুরে এলজিইডি বিভাগের অর্থ্যায়নে প্রায় ১ কোটি ব্যয়ে প্রায় ১৩০০ মিটার সড়ক উন্নয়ন (কার্পেটিং) ও নির্মান কাজের মোড়ক উন্মোচন করে উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ্ব এম এ মালেক।
পরে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালীপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু আলহাজ এম এ মালেক।
পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফারুক। এসময় উত্তর কেলিয়া গ্রামসহ আশপাশের নানা শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।