News71.com
 Bangladesh
 09 Aug 16, 01:52 PM
 387           
 0
 09 Aug 16, 01:52 PM

জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত ।। অ্যাডভোকেট সাহারা খাতুন

জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত ।। অ্যাডভোকেট সাহারা খাতুন

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

সাহারা খাতুন বলেন, ‘একটি রাজনৈতিক গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপি-জামায়াত মদদ দিয়ে দেশে জঙ্গি হামলা করছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে’।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, এদেশের মানুষ জঙ্গি রাষ্ট্র হতে দেবে না। দেশের মানুষ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদেশের মানুষ বাংলার মাটিতে জঙ্গিদের আস্তানা হতে দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন