News71.com
 Bangladesh
 09 Aug 16, 01:49 PM
 605           
 0
 09 Aug 16, 01:49 PM

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ৩

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ৩

 

নিউজ ডেস্কঃ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট । গতকাল দিবাগত রাতে সিটির এক বিশেষ অভিযানে সবুজবাগের কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে এগুলো জব্দ করা হয়। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এএসএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হচ্ছেন, এসএম সালাহউদ্দিন (৪৮), মো. জাকির (২২) ও মো. খায়রুল আমিন (১৯)। ইয়াবার পাশাপাশি তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন