News71.com
 Bangladesh
 09 Aug 16, 01:20 PM
 412           
 0
 09 Aug 16, 01:20 PM

শাহজালালে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ  

শাহজালালে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ       

 

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকা মূল্যের ৩৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার সকালে সিগারেটগুলো জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, সকালে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসা মুন্সীগঞ্জের নুর আলম ও ফেনীর আব্দুল হালিমের ৪টি লাগেজ জব্দ করা হয়। পরে লাগেজে লুকানো অবস্থায় দক্ষিণ কোরিয়ার তৈরি ইজি ব্রান্ডের ৬৮ হাজার শলাকার ৩৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন