News71.com
 Bangladesh
 09 Aug 16, 01:13 PM
 390           
 0
 09 Aug 16, 01:13 PM

একনেকে ৬ প্রকল্প অনুমোদন ।।

একনেকে ৬ প্রকল্প অনুমোদন ।।

 

নিউজ ডেস্কঃ ফেনীর চরাঞ্চলে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ ১ হাজার ৮১৭ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন