
নিউজ ডেস্কঃ দুই বছর আগে চাঁদপুরের কচুয়া উপজেলায় ১ জনকে হত্যার মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আর এই একই রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, আজ(৯ আগস্ট) মঙ্গলবার সকালে আসামিদের অনুপস্থিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
জানা গেছে, বিগত ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের অলিউল্যাহ মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে একই এলাকার আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২ বছর আজ মঙ্গলবার এই মামলার রায় দেয়া হলো।