
নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামিলীগ কর্মী এস.এম জহিরুল হক(৬০)কে পিটিয়ে এবং কুপিয়ে ৪ হাত-পা ভেঙ্গে দিয়েছে তাদের একই দলের লোকেরা। গতকাল সোমবার দিবাগত রাত ৯টা ৩০ মিনিটের দিকে জিলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় জহিরুল হককে রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়মনে।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল হক এমপি মোজাম্মেল হোসেন প্রতিষ্ঠিত রহমতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহসভাপতি।
জহিরুল হকের ছেলে মেহেবুবুল হক নির্ঝর জানান , গতকাল রাতে তার পিতা বড়শিবাওয়া বাজারের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। তখন এই সময় ৪/৫জনের একটি দল তার ওপর হামলা করে। হামলাকারীরা এলাপাথাড়ি পিটিয়ে কুপিয়ে তার ৪ হাত-পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে। এই খবর পেয়ে তার স্বনেরা উদ্ধার করে রাতেই খুলনায় নিয়ে যায়। উল্লেখ্য জহিরুল হক শিক্ষকতা থেকে অবসর গ্রহনের পর বড়শিবাওয়া বাজারে ওষুধের ব্যবসা করছেন।
এই ঘটনায় থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, একটি দোকান নিয়ে বিরোধের কারনে ওই শিক্ষকের ওপর হামলা করেছে প্রতিপক্ষের লোকেরা। হামলাকারীদেরকে আটকের চেষ্টা চলছে। এরা আওয়ামী লীগের নেতা বা কর্মী কিনা তা জানতে চাইলে ওসি ও স্থানীয়রা বলেন, উভয় গ্রুপই আওয়ামী লীগের নেতাকর্মী এবং এমপি ডা. মোজাম্মেল হোসেনর অনুসারী।