News71.com
 Bangladesh
 09 Aug 16, 12:06 PM
 319           
 0
 09 Aug 16, 12:06 PM

রায়পুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সরদার নিহত

রায়পুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সরদার নিহত

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর (৩০) নামে একজন তালিকাভুক্ত ডাকাত সরদার নিহত হয়েছেন। তখন এই সময় পুলিশের এসআই ফারুকসহ মোট ৪ জন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরের একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় থানায় ৭টি মামলা রয়েছে। নিহত আলমগীর একই এলাকার মৃত লেদামিয়ার ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ফারুর হোসেন, কনস্টেবল সফিক, কমর, ওহিদ। তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগানে রাত ২টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে করে আলমগীর নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতাল ও পরে লক্ষ্মীপুর সরদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সময় আহত হন ৪ পুলিশ সদস্য। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও ৩ রাউন্ড গুলি, দু’টি ছেনিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেন ওসি।

তিনি আরও বলেন, নিহত ডাকাত আলমগীর পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন