
নিউজ ডেস্ক: নেত্রকোনার সিংহরে বাংলা ইউনিয়নের বাংলা নামক স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে একজন যুবকের মৃত্যু হয়েছে। আজ(৮ আগস্ট) সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। তিনি বলেন, লাশ ঘটনাস্থলে রয়েছে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।