
নিউজ ডেস্কঃ মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকাসহ দেশজুড়ে তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু হচ্ছে আজ শনিবার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগীয় ও জেলাপর্যায়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের ২৮ আগস্ট তখনকার অন্তর্বর্তী সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সে বছরই প্রথম জাতীয়ভাবে লালন উৎসব উদযাপিত হয়। আগামী সোমবার পর্যন্ত সাঁইজির ভক্ত আশেকান অনুসারী ছাড়াও লাখো মানুষের পদভারে মুখর থাকবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া আখড়াবাড়িসহ আশপাশের এলাকা। দেশ-বিদেশ ও দূর-দূরান্ত থেকে আসা শত সহস্র ভক্ত আশেকান অনুসারীরা তাদের নিজস্ব রীতি-আচারের মধ্যদিয়ে মশগুল থাকলেও এর আনুষ্ঠানিক আয়োজন থাকে।