News71.com
 Bangladesh
 04 Jun 26, 08:08 PM
 14           
 0
 04 Jun 26, 08:08 PM

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন॥পানিসম্পদমন্ত্রী  

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন॥পানিসম্পদমন্ত্রী   

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনার উপর একটা বৈঠক হয়েছে। আমরাও চেষ্টা করছি, খুব দ্রুত এই ব্যবস্থাপনাটাকে কীভাবে দ্রুত শেষ করা যায়। এর মধ্যে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছে। আমরা এর পাশাপাশি ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছি। আগামী প্রায় এক, দেড় মাসের মধ্যেই তারা একটা রিপোর্ট দেবে আমাদের।তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা নিয়ে আবার বসবো।প্রকৃতপক্ষে বলা যায় যে এই কাজটা তো অল্প কয়দিনের কাজ না। সময় লাগবে। এই সময়টাই আমরা খুব দ্রুততার মধ্যে করতে চাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন