News71.com
 Bangladesh
 22 May 26, 10:24 AM
 3           
 0
 22 May 26, 10:24 AM

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ॥  

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ॥   

নিউজ ডেস্কঃ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ের বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠন চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আইনজীবী এম কে রহমান আবেদনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটি কমিশন হওয়া বাঞ্ছনীয়।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আবেদনকারী রিট পিটিশনে একটি কমিশন গঠন করার জন্য আবেদন করেছিলেন। ড. ইউনূসের সময়কালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, তাঁর সময়ে নেওয়া বিভিন্ন যে পদক্ষেপ, সে বিষয়ে তদন্ত করার জন্য কমিশন গঠন করার কথা বলেছিলেন। আবেদনকারী রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন‍্য রিট পিটিশনটি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন