News71.com
 Bangladesh
 22 May 26, 10:24 AM
 6           
 0
 22 May 26, 10:24 AM

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস‍্যুতে আপিল শুনানি ৯ জুন॥  

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস‍্যুতে আপিল শুনানি ৯ জুন॥   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব শুনানির জন্য এ দিন ধার্য করে দেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশনা চেয়ে রিট করা হয়। পরে তা গত ২০ এপ্রিল শুনানির জন্য ওঠে। তবে ওই দিন শুনানি হয়নি। রিটের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন