News71.com
 Bangladesh
 21 May 26, 10:34 AM
 3           
 0
 21 May 26, 10:34 AM

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা॥ শিশির মনির  

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা॥ শিশির মনির   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা। আমরা আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।

এর আগে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ওই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পৃথক এক আদেশে ওই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার তারিখ দেখানো হয় ১০ এপ্রিল। এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন