News71.com
 Bangladesh
 21 May 26, 10:32 AM
 3           
 0
 21 May 26, 10:32 AM

কলকাতায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক॥  

কলকাতায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক॥   

নিউজ ডেস্কঃ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। ২০ মে বুধবার থেকে ২৩ মে শনিবার পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বৈঠকে অংশ নিতে আজ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের। বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান।

এছাড়া প্রতিনিধি দলে যোগ দেবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের এক প্রধান প্রকৌশলীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন