News71.com
 Bangladesh
 21 May 26, 10:31 AM
 2           
 0
 21 May 26, 10:31 AM

গত ১০ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা॥  

গত ১০ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা॥   

নিউজ ডেস্কঃ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআর জানায়, আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৯৫ হাজার ৬০১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। এই ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬০ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন