
নিউজ ডেস্কঃ প্রায় দেড় বছর কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে ওই দিনই ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে কারামুক্তির আইনি পথ প্রশস্ত হয়। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার গণমাধ্যমকে সাবেক এই সংসদ সদস্যের জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়।