News71.com
 Bangladesh
 20 Feb 26, 12:08 PM
 6           
 0
 20 Feb 26, 12:08 PM

চলতি ব্যয় মেটাতে ঋণ নিয়েছে অন্তর্বর্তী সরকার।। সিটিজেন প্ল্যাটফর্ম  

চলতি ব্যয় মেটাতে ঋণ নিয়েছে অন্তর্বর্তী সরকার।। সিটিজেন প্ল্যাটফর্ম   

নিউজ ডেস্কঃ প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে চলতি ব্যয় মেটাতে ২৩ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ নিতে হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্ল্যাটফর্ম, বাংলাদেশ। সংস্থাটি বলছে, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পর দ্বিতীয়বারের মতো কোনো সরকার পরিচালন ব্যয় মেটাতে ঋণ নিতে বাধ্য হলো।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

তিনি জানান, ২০২৫ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয় হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৭৯৬ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয় এসেছে ৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি পূরণে ২৩ হাজার কোটির বেশি ঋণ নিতে হয়েছে। অর্থনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগের ঘাটতি এবং রাজস্ব আহরণে দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগের সরকারের কিছু বকেয়া পরিশোধের চাপও বর্তমান সরকারের ওপর পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন