News71.com
 Bangladesh
 17 Feb 26, 07:49 PM
 3           
 0
 17 Feb 26, 07:49 PM

আজ চাঁদ দেখা যায়নি॥ বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের  

আজ চাঁদ দেখা যায়নি॥ বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের   

নিউজ ডেস্কঃ বিশ্বের অন্তত আটটি দেশ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে রমজান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্কও। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষও চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও একই চিত্র দেখা গেছে। সিঙ্গাপুরের মুফতি জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ধর্মীয় পর্যবেক্ষণের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হবে। দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল মুসল্লিদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেই-তেও মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে হাইকোর্ট শরিয়া বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, বুধবার শাবানের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। দেশটির জ্যোতির্বিজ্ঞান কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন