
নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল বলেছেন, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানকালে যৌথবাহিনীর গুলিতে নিহত সবাই জেএমবি সদস্য। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে এই ঘটনাস্থলে তিনি এই কথা বলেন।
আইজিপি বলেন, গুলশানের মতো বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এই হতাহতদের সবাই জেএমবি সদস্য।