News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:32 PM
 336           
 0
 26 Jul 16, 12:32 PM

দুদকের ৭ কর্মকর্তাকে প্রেষণে অন্যত্র বদলি

দুদকের ৭ কর্মকর্তাকে প্রেষণে অন্যত্র বদলি

নিউজ ডেস্ক: অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১ জন পরিচালকসহ ৭ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খানের সই করা আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে। সম্প্রতিক সময়ে জারি হওয়া ওই আদেশে ৭ জন কর্মকর্তাকে অবিলম্বে বদলি করা স্থানে যোগদান করতে বলা হয়েছে।

আদেশে দুদকের যশোর বিভাগের পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উপপরিচালক, উপপরিচালক শাহীন আরা মমতাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, উপপরিচালক মো. রফিকুজ্জামানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক, উপপরিচালক সৈয়দ তাহসিনুল হককে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (সিসিসিটি) উপপরিচালক, যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল হুদাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক এবং পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদকে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) সচিবালয়ের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন