
সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনার ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) রাতে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর যৌথ স্বাক্ষরে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে ডুমুরিয়া উপজেলার সকল ইউনিয়ন ও আঞ্চলিক সংসদ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশী সকল নেতা-কর্মীদের আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে এক কপি ছবি সহ খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পূর্ণ জীবন বৃত্তান্ত জমা দানের নির্দেশ প্রদান করা হয়েছে। খবর বিজ্ঞপ্তি