News71.com
 Bangladesh
 25 Jul 16, 08:51 PM
 615           
 0
 25 Jul 16, 08:51 PM

জামার্নীর মিউনিখে সন্ত্রাসীর গুলিতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক ।।

জামার্নীর মিউনিখে সন্ত্রাসীর গুলিতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামার্নীর মিউনিখে সন্ত্রাসীর গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ৯ জন নিহত ও বহু লোক আহত হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, মিউনিখে গুলিতে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় তিনি মর্মাহত। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ এই বর্বরোচিত সহিংস ঘটনায় তীব্র নিন্দা জানায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ জামার্নীর সরকার ও জনগনের পাশে আছে।

প্রধানমন্ত্রী শোকবার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শোকবার্তায় জামার্নীর চ্যান্সেলর, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর শোক প্রকাশ করেন। গত শুক্রবার সন্ধ্যায় জার্মান নগরী মিউনিখের একটি ব্যস্ত বিপণী বিতানে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে ৯ ব্যক্তি নিহত ও বহু আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন