News71.com
 Bangladesh
 25 Jul 16, 08:43 PM
 450           
 0
 25 Jul 16, 08:43 PM

কমিউনিটি ক্লিনিকগুলোতে রাজনৈতিক পোস্টার নয়: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম  

কমিউনিটি ক্লিনিকগুলোতে রাজনৈতিক পোস্টার নয়: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম     

নিউজ ডেস্কঃ  কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি তার কথার জোর দিয়ে বলেন ,  যদি কোনো কমিউনিটি ক্লিনিকে রাজনৈতিক পোস্টার পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্র্যান্ডিং করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এখানে অন্য কোনো ধরনের পোস্টার লাগানো যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে নির্দেশ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন