
নিউজ ডেস্ক: বাগেরহাটের ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত এরা হলেন, ফকির নাহিদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী সুলতানা রাজিয়াকে (৪৫)। আজ সোমবার বাগেরহাট মডেল থানার লিচুতলা এলাকাধীন ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয় এবং এই সব ইয়াবা উদ্ধার করা হয়। এই সব ম ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকার বেশি।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক শরিয়তুল্লাহ বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ওই দম্পতির বাড়িতে এই অভিযান চালায়। এই তল্লাশিতে তাদের ড্রয়িং রুমের আলমীরার ভিতরে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন এই সময় তাদেরকে আটক করা হয়। পরে বাগেরহাট মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নিরঞ্জন কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।