News71.com
 Bangladesh
 25 Jul 16, 07:39 PM
 391           
 0
 25 Jul 16, 07:39 PM

সিলেটে ছাত্রলীগে অনুপ্রবেশকারী শিবির কর্মীকে পুলিশে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা.....

সিলেটে ছাত্রলীগে অনুপ্রবেশকারী শিবির কর্মীকে পুলিশে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা.....

নিউজ ডেস্ক: সিলেটে অনুপ্রবেশকারী এক শিবিরকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। আহনাফ আবেদীন আবিদ নামের এমসি কলেজের ওই ছাত্র নিজের পূর্ব পরিচয় গোপন করে ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করেছিল। আর পরে তার পরিচয় জানার পর আজ সোমবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। আহনাফ আবেদীন এর আগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল। নাশকতার মামলায় এর আগে সে একাধিকবার জেলও খেটেছে।

সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী আহনাফ আবেদীন আবিদ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। কিছুদিন ধরে সে কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। গতকাল রবিবার সে ছাত্রলীগের মিছিলেও অংশ নেয়। তাকে ছাত্রলীগের মিছিলে দেখে তার পূর্ব পরিচিতরা তার শিবির সংশ্লিষ্টতার ছবিগুলো ছাত্রলীগ নেতাদের কাছে পৌঁছান।

এই ছবিতে দেখা গেছে আহনাফ আবেদীন এর আগে ২ বার কারাবারণ করেছেন। প্রতিবরাই তাকে কারাফটকে বিয়ানীবাজার উপজেলা জামায়াত-শিবির নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলা শিবিরের ব্যানারে আয়োজিত একাধিক মিছিলে তাকে সামনের সারিতে দেখা যায়। শরীরে সাঈদীর মুক্তির দাবি জানিয়েও তাকে মিছিল করতে দেখা গেছে ছবিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন