News71.com
 Bangladesh
 25 Jul 16, 07:23 PM
 449           
 0
 25 Jul 16, 07:23 PM

তারেক রহমানকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবিতে খুলনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারেক রহমানকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবিতে খুলনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতে দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার পুত্র বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা ছাত্রলীগ।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় দলীয় কার্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম আসাদুজ্জামান রাসেল, ছাত্রলীগ নেতা অরিন্দম গোলদার, রতন কুমার মন্ডল, মঈনুল ইসলাম নয়ন, অঞ্জন কুমার মন্ডল, মিঠুন বিশ্বাস, আবু সাঈদ রনি, ইমরান হোসেন, মোঃ আবু সাঈদ খান, কানাই মন্ডল, আশরাফুল ইসলাম রাবু, রুমান আহমেদ, শেখ হেলাল বাবু, শরিফুল ইসলাম সজিব, মোঃ ওয়াহিদুজ্জামান শাওন, বিশ্বজিত মন্ডল, অমিত কুমার, পলাশ রায়, জাহাঙ্গীর ফকির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোল্লা জিতু, মহিদুল ইসলাম, সৈয়দ সালমান জামান, শিহাব উদ্দিন নয়ন, বাপন রায়, আদনান শরীফ সেতু, সুজয় রায় সুজিত, শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, মোঃ রওনাকুল ইসলাম রনি, আঃ কাইয়ুম, নূর আল আমিন, তুহিন কুন্ডু, গোরাচাঁদ মন্ডল, সোহেল আহমেদ, শশাংক রায়, তানভীর রহমান আকাশ, মৃত্যুঞ্জয়, জিএম শাহ আলম, শেখ নাফিজ ইকবাল নাঈম, ইকবাল হোসেন, কাজী রাহাত রাসেল, সাগর ঘরামী আগুন, নাজমুল হাসান জুয়েল, চিশতী নাজমুল, প্রান্ত, রবিউল, তাপস, সুব্রত, রাব্বি, রাজু, সাগর খান, বুলবুল ইসলাম বাদল, নাঈম ইসলাম, সুদর্শণ রায়, মোঃ শাওন শেখ, শিহাব, দীপ্ত দাশ, মেহেদী, ইসরাইল, সাকিব, মাহফুজ, মফিজুর রহমান, আঃ রহমান, আল শাহরিয়ার বিশাল, শুভ, শেখ আলিফ, পাপ্পু, ইয়ামিন, শাওন রায়, ইমন শেখ, দীপ্ত, বিপুল সরকার, সোহাগ, অনিক, বাপ্পি, আমিরুল, অনিমেশ, নয়ন, রনি দাশ, বিদ্যুৎ বিশ্বাস, অনুপ, বিবেক, আজিম, ইব্রাহিম শেখ, রিংকু, সুরোজিত মন্ডল, ইফতেখার, উদয়, রায়হান কবির চঞ্চল, পবিত্র মন্ডল, রথীন রায়, টিংকু হালদার, রাহুল মন্ডল, আকিব জাবেদ, মিঠুন, সুদীপ্ত রায় প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উল্লেখ্য, ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা আলোচিত এ মামলায় জজ আদালত ২০১৩ সালে বিএনপি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে খালাস দেয়। রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের রায়ে বৃহস্পতিবার (২১ জুলাই) তাকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদন্ড দেয় হাই কোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে। খবর বিজ্ঞপ্তি 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন