News71.com
 Bangladesh
 25 Jul 16, 03:36 PM
 404           
 0
 25 Jul 16, 03:36 PM

নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টে রুল ।।

নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টে রুল ।।

নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নন-এমপিও শিক্ষকদের বেতনভাতা না দেয়ার সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট । এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন