News71.com
 Bangladesh
 25 Jul 16, 03:32 PM
 422           
 0
 25 Jul 16, 03:32 PM

ফরিদপুরের ভুবনেশ্বর নদে ব্যবসায়ীর গলাকাটা লাশ ।।

ফরিদপুরের ভুবনেশ্বর নদে ব্যবসায়ীর গলাকাটা লাশ ।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পেঁয়াজখালী এলাকার ভূবনেশ্বর নদ থেকে আলীম খান নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলীম খান উপজেলার বাবুরচর দুর্জন খাঁর ডাঙ্গি গ্রামের মমিন খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই নদে আলীম খানের লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি হারুন-অর-রশীদ জানান, পেঁয়াজখালী বাজারসংলগ্ন ভুবনেশ্বর নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌইঁছে লাশটি উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন