
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এখানে যদি কাউকে পাওয়া যায়, যারা নিষিদ্ধ জঙ্গিদের সঙ্গে যুক্ত আছে, তাদের হয়ে কাজ করেছে, তাদের প্ররোচনা প্ররোচিত করছে, সেক্ষেত্রে আমাদের একাডেমিক ডিসিপ্লিনারি অ্যাকশন খুবই শক্ত। তাৎক্ষণিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা জানান। আরেফিন সিদ্দিক জানান, আমরা হয়তো প্রতিদিন মানববন্ধনে মিলিত হব না, কিন্তু প্রতিদিন ঐক্যবদ্ধ থাকি, যেন কোথাও সন্ত্রাসী-জঙ্গিরা মাথাচাড়া দিতে না পারে।
তিনি আরও জানান, আমরা কখনও জঙ্গিবাদকে মেনে নেইনি,আর নেব না, এটা বার বার প্রমাণিত হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের কোন স্থান নেই। আজ আমরা একসাথে মিলিত হয়েছি, এখন থেকে সারাদেশে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।